খেলার সংযোগ ফিচার

শিগগিরই জাতীয় দলে ফেরা হবে না তামিমের

চলতি বছরে জাতীয় দলের জার্সিতে খেলবেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এরপরে ঠিক কবে নাগাদ ফিরবেন, সেটি সম্পর্কে জানা যায়নি।

রোববার তামিম ইকবালের সঙ্গে বৈঠক হয়েছে ক্রিকেট বোর্ডের। সেখানে বোর্ডের পক্ষ থেকে দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ উপস্থিত ছিলেন। বৈঠকে তামিম তার সিদ্ধান্ত জানিয়ে দেন।

গেল বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালে হুট করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে দলে ফেরার কথা জানিয়েছিলেন তামিম।

সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে প্রত্যাবর্তনও করেন এই ওপেনার। কিন্তু ভারত বিশ্বকাপের আগে আবারো দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সেখান থেকে এখন পর্যন্ত দলের বাইরে রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার